রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস উদযাপন

রাজশাহী ব্যুরো

‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’—এই প্রতিপাদ্যে রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নগরীর বাকীর মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফাউন্ডেশনের সামনে এসে শেষ হয়। দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতিষ্ঠানের উদ্যোগে তিন শতাধিক হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে হার্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (হার্ট ফেইলিউর অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি) প্রফেসর ডা. মো. আতাহার আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম এবং রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. ইফতেখার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আতাহার আলী বলেন, “হার্ট দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এর প্রতিটি বিটই সুস্থ জীবনের জন্য অপরিহার্য। বুকের তীব্র ব্যথা, শ্বাসকষ্ট বা চলাফেরায় অস্বস্তি দেখা দিলে তা হৃদরোগের লক্ষণ হতে পারে। সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিতে পারলেই হৃদরোগীর জীবন বাঁচানো সম্ভব।”

সভায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ও চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. মো. রইছ উদ্দিন। আলোচক হিসেবে বক্তব্য দেন রামেক হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এএসএম সায়েম।

প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য এনামুল হক ও মেডিকেল অফিসার ডা. নাফিসা লুবাবা নদীর সঞ্চালনায় অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি খন্দকার এনায়েত হোসেন বাবু, মো. হাসেন আলী, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মো. হবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মো. লিয়াকত আলী, কোষাধ্যক্ষ মো. মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুরসহ অন্যান্য নেতৃবৃন্দ ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৯ ঘণ্টা আগে