বিএমডিএ কার্যালয়ের সামনে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী ব্যুরো

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীদের দাবি, সহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ দিতে হবে। বর্তমানে এ পদে সাধারণত ডিপ্লোমা ডিগ্রিধারীরা উপসহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে ঢুকে পরে পদোন্নতির মাধ্যমে আসেন।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা তিনটি দাবি উত্থাপন করেন- নবম গ্রেডে কোটাভিত্তিক নয়, বিএসসি প্রকৌশলীদের সরাসরি নিয়োগ দিতে হবে; ডিপ্লোমা ডিগ্রিধারীরা চাইলে পূর্ণাঙ্গ বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পরই নিয়োগ পেতে হবে ও দশম গ্রেডের পদগুলো সবার জন্য উন্মুক্ত করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, “বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়েও অনেকে ‘প্রকৌশলী’ পরিচয় দেন, যা দুঃখজনক। রহস্যজনকভাবে বিএমডিএ দীর্ঘদিন প্রকৌশলী পদে নিয়োগ বন্ধ রেখেছে। অথচ ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। এতে প্রকৃত বিএসসি প্রকৌশলীরা বঞ্চিত হচ্ছেন, যা চলতে পারে না।”

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে