১১ দফা দাবিতে রাজশাহীতে পুলিশের বিক্ষোভ

কর্মস্থলে ফেরার আহ্বান অফিসার্স কল্যাণ সমিতির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কর্মস্থলে নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে রাজশাহীতেও বিক্ষোভ মিছিল করেছেন পুলিশের সাধারণ সদস্যরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী পুলিশ লাইন্সে বিক্ষোভ করেন তারা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, রাজশাহী শাখা। আজ শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তারা।

জানা যায়, ১১ দফা দাবিতে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী পুলিশ লাইন্সে কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ মিছিল করেন পুলিশের সাধারণ সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভকালে পুলিশ সদস্যরা ‘যদি হয় সংস্কার, পুলিশ হবে জনতার’, ‘আমার ভাই মরলো কেন, বিসিএস জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’ সহ নানা স্লোগান দিতে থাকেন।

এ সময় পুলিশের কনস্টেবল জীবন ইসলাম বলেন, এখানে আন্দোলনকারীদের সবাই বাংলাদেশ পুলিশের নিম্নপদস্থ কর্মকর্তা। কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পর্যন্ত সবাই আমরা আছি। আমাদের আজকের মূল দাবি হচ্ছে, বর্তমান সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূস, তিনিও বাংলাদেশকে ঢেলে সাজাবেন। আমরা চাই, ১১ দফার মাধ্যমে বাংলাদেশ পুলিশও সংস্কার হোক। সে কারণেই আমাদের স্লোগান হয়েছে, ‘যদি হয় সংস্কার, পুলিশ হবে জনতার’। সাধারণ মানুষেরও প্রত্যাশা পুলিশ হবে জনতার। পুলিশ বর্তমানে যেভাবে চলে এমন থাকলে কখনো জনতার হবে না, সংস্কারও হবে না।

এদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যদের কর্মে ফেরার আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহী শাখার সদস্যরা। শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহীর সদস্য মাহবুবউল কুদ্দুস সিদ্দিকী। তিনি বলেন, বৈষম্যবিরোধী বিপ্লবী ছাত্র সমাজ ও সংগ্রামী সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এক কুখ্যাত স্বৈরতান্ত্রিক শাসকের পতন ঘটিয়েছে। এই আন্দোলনে শেখ হাসিনা জনগণের রক্ষক পুলিশ বাহিনীকে দলীয়করণের ঘৃণ্য কাজ করেছে। পাশাপাশি অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যও ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। যা চরমভাবে নিন্দনীয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশকে যেন আর দলীয়করণে ব্যবহার করা না হয়। জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক প্রতিটি পুলিশ সদস্য।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহীর শাখার সভাপতি এজাজ আহম্মেদ খান, সাধারণ সম্পাদক কে এম হাসিবুর রহমার, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

২০ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে