রাজশাহীতে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র কারবারি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় জেলার বাঘা উপজেলার রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- বাঘা উপজেলার হরিরামপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে তরিকুল (২৫) ও মকিমের ছেলে সেলিম রেজা (২৬)।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-৫ রাজশাহী ও নাটোর ক্যাম্প যৌথভাবে রুস্তমপুর গরুরহাটে চেকপোস্ট বসায়। এসময় অভিযান চালিয়ে তরিকুল ও সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাসি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও দুইটি সিম উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার আসামিরা এলাকার চিহ্নিত অস্ত্র কারবারি। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অস্ত্র কারবারির সাথে যুক্ত। তাদের বসতবাড়ি সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ থেকে বিদেশি পিস্তল ও গুলি সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও অস্ত্র কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

২১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে