সিরাজগঞ্জে হামলায় নিহত বেড়ে ২৯

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা এবং সিরাজগঞ্জ-২ আসনের এমপি জান্নাত আরা হেনরীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় দুই পুলিশ সদস্যসের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ জনে।

এদিকে, সোমবারও মাঠে নেমেছিল আন্দোলনকারীরা। সকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করেছে। বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

শেখ হাসিনা পদত্যাগ করার পর আজ বিকালে সিরাজগঞ্জ শহরে বিজয় মিছিল করেছেন আন্দোলনকারীরা।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল হান্নান মিয়া জানান, এনায়েতপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আহত পুলিশের একজন এসআই ও একজন কনস্টেবলের মৃত্যু হয়েছে। তারা রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। সোমবার সকালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে পুলিশ সদস্য মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ জনে।

তিনি আরো বলেন, এনায়েতপুর থানায় ৫৯ জন পুলিশ সদস্য দায়িত্বে ছিল। এদের মধ্যে ১৫ জন নিহত হয়েছেন। বাকিরা অনেকটা সুস্থ। নিহতদের মধ্যে থানার ওসি আব্দুর রাজ্জাক, ৪ জন এস.আই ও একজন এএসআই রয়েছেন এবং বাকিরা কনস্টেবল। তাদের ময়নাতদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

২১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে