ছাত্রলীগ কর্মীর পিঠে পা-চাপা দিয়ে ঘোরানোয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নাটোর প্রতিনিধি
ভুক্তভোগী ফয়সাল হোসেনের পিঠের ওপর পাড়া দিয়ে অটোরিকশায় করে শহর ঘোরানো হয়। গত রোববার নাটোর শহরের কানাইখালি এলাকায়। ছবি: সংগৃহীত

নাটোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পা-চাপা দিয়ে শহর ঘোরানোর ঘটনায় নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ (এন এস কলেজ) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নাটোর জেলা শাখার অধীন নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হলো। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। দ্রুত সময়ের মধ্যে এই কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে নাটোর শহরের কানাইখালি মহল্লায় জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেনকে (২৫) অটোরিকশার ওপর শুইয়ে পা চেপে নির্যাতন করা হয় এবং প্রকাশ্যে শহরের রাস্তায় ঘোরানো হয়। এই দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

ওই ঘটনায় নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়েরসহ তার অনুসারী কিছু ছাত্রদল নেতাকর্মী জড়িত বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা খায়রুল আলম বাদী হয়ে জুবায়েরসহ ছাত্রদলের পাঁচ নেতাকর্মীর নামে সদর থানায় মামলা করেন। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে এলে দ্রুত ঘটনাটি তদন্ত করে। এরপর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন বলেন, এন এস কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিষয়টি তারা অবগত হয়েছেন। কাউকে ধরে মারপিট করার নির্দেশনা দল থেকে দেওয়া হয়নি। তাই ছাত্রলীগের কর্মীকে নির্যাতন করা ঠিক হয়নি। এ ব্যাপারে মামলা হয়েছে। সাংগঠনিকভাবে যেটা করার, কেন্দ্র তাই করেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৫ দিন আগে