রাকসু নির্বাচন: দুই দাবিতে প্রশাসন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

অবস্থানকালে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী অভিযোগ করেন, “রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এতে ১০ জন নেতাকর্মী আহত হয়েছে এবং নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হয়েছেন। আমরা দাবি জানাই, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। আমাদের ন্যায্য দাবি মেনে নিতে প্রশাসনের সমস্যা কোথায়?”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শ্লোগান দেন— ‘প্রথম বর্ষ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আমার বোন আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিতে হবে দিয়ে দাও, প্রথম বর্ষের ভোটাধিকার’, ‘জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ’ প্রভৃতি।

উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবকে এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল কেটে দেন।

এর আগে রোববার একই দাবিতে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে অবস্থান নিলে ছাত্রদল ও বিভিন্ন সংগঠনের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তি, ভাঙচুর ও তালা লাগানোর ঘটনা ঘটে। ওই ঘটনায় চার ঘণ্টা মনোনয়নপত্র বিতরণ বন্ধ ছিল। পরে নির্বাচন কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র জোট ও ছাত্র অধিকার পরিষদ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে