মালিক-শ্রমিক দ্বন্দ্বের বলি যাত্রীরা, চরম দুর্ভোগ

মালিক-শ্রমিক দ্বন্দ্বের বলি যাত্রীরা, চরম দুর্ভোগ

রাজশাহী ব্যুরো

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে টানা চার দিন ধরে চলা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের মাত্র ১৫ মিনিট পর আবারও বন্ধ হয়ে গেছে দূরপাল্লার বাস চলাচল। আজ সোমবার বেলা ২টার দিকে সমঝোতার মাধ্যমে রাজশাহী-ঢাকা রুটসহ দূরপাল্লার বাস চালুর সিদ্ধান্ত হয়। এরপর বিকেল ৪টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। মালিকরা ধর্মঘট প্রত্যাহার করার পরপরই মাত্র ১৫ মিনিটের ব্যবধানে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে তিনটি বাস ছেড়ে যায়। তবে বিকেল সোয়া ৪টার দিকে শ্রমিকরা হঠাৎ কর্মবিরতি শুরু করলে আবারও বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাস। মালিক-শ্রমিক দ্বন্দ্বে বারবার দূরপাল্লার বাস চলাচল এভাবে বন্ধ হয়ে যাওয়ায় বলি হচ্ছেন সাধারণ যাত্রীরা, পোহাচ্ছেন চরম ভোগান্তি।

জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে মালিকপক্ষ হঠাৎ দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। এতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারগামী পরিবহন যেমন দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময়ে শুধু একতা ট্রান্সপোর্ট ও কিছু লোকাল বাস চলাচল করছিল। সোমবার বেলা ২টার দিকে সমঝোতার মাধ্যমে রাজশাহী-ঢাকা রুটসহ দূরপাল্লার বাস চালুর সিদ্ধান্ত হয়। এরপর বিকেল ৪টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। মালিকরা ধর্মঘট প্রত্যাহার করার পরপরই মাত্র ১৫ মিনিটে হানিফ পরিবহনের দুইটি ও দেশ ট্রাভেলসের একটি বাস রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে বিকেল সোয়া ৪টার দিকে শ্রমিকরা হঠাৎ কর্মবিরতি শুরু করলে আবারও বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাস।

বেতন-বোনাস নিয়ে টানাপোড়েন : গত ৮ ও ৯ সেপ্টেম্বর বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। মালিকদের আশ্বাসে কাজে ফিরলেও ২২ সেপ্টেম্বর আবারও কর্মবিরতি শুরু করেন তারা।

শ্রমিক নেতাদের অভিযোগ, একতা পরিবহন চালক-শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দিলেও ন্যাশনাল, হানিফ, গ্রামীণ ও দেশ ট্রাভেলসের মালিকরা তা দিচ্ছেন না।

একতা পরিবহন একবার যাতায়াতের জন্য চালককে ১,৭৫০ টাকা, সুপারভাইজারকে ৭৫০ এবং সহকারীকে ৭০০ টাকা দিলেও অন্যান্য পরিবহন গত ১৫ বছর ধরে চালককে মাত্র ১,২৫০ টাকা, সুপারভাইজারকে ৫৭৫ এবং সহকারীকে ৫৫০ টাকা দিয়ে আসছে।

তারা আরও বলেন, খাবার বিল ও বিনা ভাড়ায় দুটি টিকিট দেওয়ার বিষয়টিও তাদের অধিকার, যা একতা পরিবহনে বহাল আছে। তবে মালিকপক্ষ বলছে, এসব অতিরিক্ত দাবি অযৌক্তিক।

যাত্রীদের দুর্ভোগ চরমে : দীর্ঘ চার দিন পর বাস চালুর ঘোষণায় রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে ভিড় জমান হাজারো যাত্রী। কিন্তু মাত্র ১৫ মিনিটে তিনটি বাস যাওয়ার পর আবারও বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে টিকিট কাউন্টার বন্ধ থাকায় অনেকেই টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন।

সুমন বর্মন নামের এক ভুক্তভোগী যাত্রী বলেন, আমি রাজশাহীতে চাকরি করি। আমার বাড়ি চট্টগ্রাম। পূজার ছুটিতে বাড়ি যাবো। কিন্তু ঢাকা, চট্টগ্রামসহ ‍দূরপাল্লার বাস গত চারদিন ধরে বন্ধ থাকায় ছুটিতে আমার বাড়ি যাওয়া এখনো অনিশ্চয়তায় রয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে এভাবে দূরপাল্লার বাস রয়েছে অথচ সরকারসহ সংশ্লিষ্ট কারো কোনো মাথাব্যথা নেই। আমরা অনতিবিলম্বে বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের অবসান চাই, দ্রুত বাস চলাচলের ব্যবস্থা হোক।’

ঢাকাগামী যাত্রী মেরিনা বেগম বলেন, ‘টিকিট কাটতে এসে দেখি সব কাউন্টার বন্ধ। শুধু একতা চলছে, সেখানে দীর্ঘ লাইন। গরমে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে।’

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, জনগণকে জিম্মি করে গাড়ি বন্ধ করায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। পূজার সময়ে বিআরটিসি বাস বাড়ানো ও ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনের দাবি জানান তিনি।

সুজন রাজশাহীর সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘বাংলাদেশে পরিবহন খাতের কোনো কার্যকর নীতিমালা নেই। চালকদের কর্মঘণ্টা, বিশ্রাম কিংবা নিরাপত্তা নিশ্চিত করা হয় না। ফলে সড়কে প্রাণহানি আর জনদুর্ভোগ নিত্যদিনের চিত্র।’

অন্যদিকে একতা পরিবহনের জেনারেল ম্যানেজার শরিফুল ইসলাম সুমন বলেন, ‘আমাদের ৩২টি বাস চালু আছে। যাত্রীদের প্রচণ্ড চাপ পড়েছে। এত চাহিদা পূরণ করা সম্ভব নয়, তবে সর্বোচ্চ চেষ্টা করছি।’

উত্তরবঙ্গ বাসমালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, সমঝোতা হয়ে বাস চালুর পর কয়েকজন শ্রমিক বিনা ভাড়ায় তিনটি টিকিট দেওয়ার অযৌক্তিক দাবি তুলে আবারও কর্মবিরতি শুরু করে। সাধারণ শ্রমিকরা বাস চালানোর চেষ্টা করলে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে আওয়ামী লীগের দোষর তিন/চারজন শ্রমিক মারধর করছেন। এতে দেশ ট্রাভেলসের এক চালক মারধরের শিকার হন। সমঝোতার পরও এমন কর্মকাণ্ডের বিষয়ে ঢাকায় জানানো হয়েছে। আশা করি শিগগিরই সমস্যার সমাধান হবে ও বাস চলাচল স্বাভাবিক হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৯ ঘণ্টা আগে