রাজশাহীতে শিক্ষার্থীসহ বিএনপি-জামায়াতের ৪২০ নেতাকর্মী জামিনে মুক্ত

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সহিংসতার মামলায় গ্রেপ্তার শিক্ষার্থীসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ৪২০ জন জামিনে মুক্তি পেয়েছেন। গত মঙ্গলবার থেকে বুধবার বিকাল সোয়া ৪টা পর্যন্ত এসব কারাবন্দিরা মুক্তি পেয়েছেন। আজ বুধবার রজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। মুক্তি পাওয়াদের অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

রজাশাহী কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, আদালত থেকে জামিননামা আসার পর যাচাই-বাছাই করে বুধবার ৮০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ৩৪০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। এছাড়া, গত ৩ আগস্ট রাজশাহীর ৫ এইচএসসি পরীক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছিল।

রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহীতে অন্তত ২০টি মামলা হয়েছে। সবগুলো মামলাতেই কয়েকজনের নাম উল্লেখ করে কয়েকশত করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। সেই হিসেবে এসব মামলায় আসামির সংখ্যা আনুমানিক তিন হাজারের অধিক হবে। নতুন মামলাসহ পুরাতন কিছু নাশকতার মিথ্যা মামলায় রাজশাহীতে বিএনপি-জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীকে কারাবন্দি করে রাখা হয়েছিল। গত জুলাইয়ের ১ তারিখ থেকে ৫ আগস্ট পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মধ্যে প্রায় সাড়ে ৪০০ জন গত দুই দিনে মুক্তি পেয়েছে। পর্যায়ক্রমে জেলাহাজতে কারাবন্দি সবাই মুক্তি পাবেন।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘হাসিনা সরকারের প্রেতাত্বা ও অতি উৎসাহী বিপথগামি কিছু পুলিশ কর্মকর্তা গত পহেলা জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অন্যায়ভাবে মিথ্যা মামলায় শিক্ষার্থীসহ আমাদের প্রায় কয়েকশত নেতাকর্মীদের কারাগারে বন্দি করে রাখে। সরকারের পতনের পর পরই মিথ্যা মামলায় কারাগারে বন্দি থাকা নেতাকর্মীরা মুক্তি পেতে শুরু করে। গত দুই দিনে আমাদের কয়েকশত নেতাকর্মী মুক্তি পেয়েছে।’

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ বলেন, ‘গত ২ দিনে আদালত থেকে জামিন পাওয়া রাজশাহীর ৪২০ জন কারাবন্দি মুক্তি পেয়েছেন। পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে আসা প্রায় সবাই জামিনে মুক্তি পেয়েছে। অল্প কয়েকজন রয়েছে তারাও হয়তো বৃহস্পতিবারের মধ্যে জামিনে মুক্তি পেয়ে যাবে।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের মামলায় শিক্ষার্থীসহ অন্তত ৫ শতাধিক বিএনপি-জামায়াতের নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাবন্দি হন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

২১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে