নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

রাজশাহী ব্যুরো

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই অবরোধ কর্মসূচির কারণে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

পরে অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এসময় তাঁরা স্লোগান দেন— “ছাত্র নাগরিক জনতা, গড়ে তুল একতা”, “জুলাইয়ে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার”, “ফ্যাসিবাদের গদিতে আগুন জ্বালো একসাথে”, “ভিপি নুর আহত কেন, প্রশাসন জবাব চাই”, “বাহ ইউনুস চমৎকার, জাতীয় পার্টির পাহারাদার” ইত্যাদি।

সমাবেশে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, “চৌদ্দদলসহ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি আমরা বারবার জানিয়েছি। কিন্তু এখনো জাতীয় পার্টি ও উত্তরপাড়ার জলপাই টুপিওয়ালাদের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টির ছায়াতলে সেনাবাহিনী ও পুলিশ নুরের ওপর যে হামলা ও নারকীয় তাণ্ডব চালিয়েছে, তার দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে।”

সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি ২০১৭ সাল থেকে আজ পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে একা নিরন্তর লড়াই চালিয়ে গেছেন। তাঁর ওপর ভয়াবহ আক্রমণ আমাদের জন্য বড় সতর্কবার্তা। যদি একজন রাজনৈতিক প্রধানের ওপর এমন হামলা হতে পারে, তবে বিশ্ববিদ্যালয় ও গ্রাম পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছে, তাঁদের ভবিষ্যৎ কতটা ঝুঁকিপূর্ণ, তা অনুধাবন করা কঠিন নয়। আজ নুরের ওপর হামলা চালানো হয়েছে, কাল আমার-আপনার ওপর চালানো হতে পারে।”

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ। এতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এর আগে গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে