শিক্ষার্থীর সঙ্গে রাবি শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে নিজ কক্ষে এক ছাত্রীসহ অপ্রীতিকর অবস্থায় পাওয়া গেছে। বুধবার (১৪ মে) রাতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর আগে রবিবার (১১ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হেদায়েত উল্লাহ আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’- এর সদস্য। গত জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি আওয়ামীপন্থি শিক্ষকদের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, রবিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ৩০৭নং কক্ষে ওই ছাত্রীকে নিয়ে ঢোকেন অধ্যাপক হেদায়েত উল্লাহ। কক্ষে ঢোকার পর তিনি বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই কক্ষের দরজায় কড়া নাড়লে কিছুক্ষণ পর শিক্ষক দরজা খুলেন। এ সময় তারা কক্ষে ঢুকে দেখতে পান ওই ছাত্রীর ওড়না ও হিজাব অনুপস্থিত ছিল এবং তার ব্যাগ, সেফটিপিনসহ কিছু জিনিস শিক্ষকের টেবিলে পড়ে ছিল। পাশেই ছিল একটি বালিশ। পরিস্থিতি দেখে ছাত্ররা ভিডিও ধারণ শুরু করলে, শিক্ষক ছাত্রীটির মাথায় একটি রুমাল পরিয়ে দেন। শিক্ষার্থীরা তখন জিজ্ঞাসা করলে তিনি বলেন, 'কোর্স রিলেটেড একটা বিষয় বুঝার জন্য সে এখানে এসেছে।' পরে শিক্ষার্থীরা উভয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং ঘটনাস্থলেই বিষয়টি মীমাংসা করেন।

এ বিষয়ে জানতে মোহাম্মদ হেদায়েত উল্লাহর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক মো. শিবলী সাদিক বলেন, 'মোহাম্মদ হেদায়েত উল্লাহর বিরুদ্ধে এর আগে এক ছাত্রী বিভাগে যৌন হয়রানির অভিযোগ দিয়েছিল। তখন বিভাগের সভাপতি আরেকজন ছিলেন। পরে বিভাগের সভাপতি বসে বিষয়টি মীমাংসা করে দেন। তবে গত রবিবার ছাত্রীর সঙ্গে কক্ষে আপত্তিকর অবস্থায় থাকার বিষয়টি আমি জানি না।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, 'এ বিষয়ে কিছু জানি না। কেউ অভিযোগ দেননি। তবে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।'

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবকে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ৪৮

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রাজশাহীতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।

১ দিন আগে

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা—একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব।

১ দিন আগে

রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

১ দিন আগে

পাহাড়জুড়ে উৎসবের আমেজ, খাগড়াছড়িতে বৈসাবি শুরু

বর্ণিল পোশাক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে কয়েক হাজার পাহাড়ী-বাঙালি এই উৎসবে যোগ দেন, যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।

২ দিন আগে