নাটোরে নজর কাড়ছে পাটের তৈরি দুর্গা প্রতিমা

নাটোর প্রতিনিধি

শরতের হাওয়ায় যখন চারপাশে দুর্গোৎসবের আমেজ, ঠিক তখনই নাটোরে চমক সৃষ্টি করেছে এক অভিনব শিল্পকর্ম। শহরের লালবাজার কদমতলার রবিসূতম সংঘের পূজা মণ্ডপে সোনালি পাটের আঁশে তৈরি দুর্গা প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়ছে।

প্রায় ২০ কেজি পাটের আঁশে বোনা প্রতিমাটি দূর থেকে দেখলে মনে হয় সোনার আবরণে মোড়ানো দেবী দশভুজা দাঁড়িয়ে আছেন। শুধু দুর্গা নয়, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও দেবীর বাহন সিংহ—সব চরিত্রই সূক্ষ্ম কারুকার্যে পাটের আঁশে সাজানো হয়েছে। শাড়ি, অলংকার থেকে শুরু করে ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশেও ব্যবহৃত হয়েছে সোনালি আঁশ।

এই অনন্য সৃষ্টির কারিগর লালবাজারের প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পাল। তার নেতৃত্বে চার সদস্যের একটি দল টানা দুই মাস শ্রম দিয়েছেন প্রতিমা গড়তে। বিশ্বজিৎ পাল বলেন, “প্রথমে কাঠ, বাঁশ, পাট ও বিচালির কাঠামো দাঁড় করাই। এরপর মাটি দিয়ে প্রতিমার অবয়ব তৈরি করি। মাটি শুকোনোর পর সোনালি পাটের আঁশ দিয়ে বুনন করি। কাজটা সহজ ছিল না, তবে শেষ পর্যন্ত দেখে মনে হচ্ছে দেবী যেন সত্যিই সোনায় মোড়ানো।”

তিনি আরও জানান, প্রতিবছর আয়োজকরা ভিন্ন কিছু করার আহ্বান জানান। গত বছর তার ধান দিয়ে তৈরি প্রতিমা দেশজুড়ে আলোড়ন তুলেছিল। এবার পাট দিয়ে প্রতিমা গড়ার চিন্তা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিসূতম সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় বলেন, “আমরা সবসময় ভক্তদের জন্য ভিন্নতা আনার চেষ্টা করি। গত বছর ধানের প্রতিমা যেমন সাড়া ফেলেছিল, এবার পাটের প্রতিমাও সেই ধারাবাহিকতার অংশ।”

জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায় জানান, এ বছর নাটোরে ৩৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে ১৪টি বেশি। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীসহ সব বাহিনী পূজার সার্বিক নিরাপত্তায় থাকবে। প্রতিটি মণ্ডপেই বসানো হচ্ছে সিসি ক্যামেরা। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপ্রিয় নাটোরে নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৯ ঘণ্টা আগে