হত্যাকারীদের ফাঁসি চেয়ে আনারের বাসভবনের সামনে অবস্থান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ মে ২০২৪, ১৪: ৩০

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনানোয়ারুল আজিম আনারের মরদেহেহ ফেরত ও হত্যাকান্ডে জড়িত খুনিদের ফাঁসির দাবীতে শনিবার সকাল থেকে অবস্থান কর্মসূচি চলছে। বেলা ১১ টার দিকে কালীগঞ্জ উপজেলা আ’লীগের দলীয় নেতাকর্মী, সাধারন জনতা ব্যানার ফাঁসির দাবী সম্বলিত প্লাকাড নিয়ে ওই অবস্থান কর্মসুচিতে অংশ নেয়।

শনিবার (২৫ মে) সকালে অবস্থান কর্মসূচি শুরু হয়। ১১টার দিকে দেখা গেছে, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ জনতার ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি চলছে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু বলেন, আমাদের প্রিয় নেতা এমপি আনার হত্যাকারীদের ধরতে হবে। শুনেছি নৃশংশভাবে তাকে কেটে টুকরা টুকরা করা হয়েছে। আমরা তার মরদেহ বা টুকরা অংশ বা ডেথ সার্টিফিকেট পেতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ জনতার মধ্যে কয়েকজন বলেন, শুনেছি আমাদের এমপির শরীর কেটে টুকরা টুকরা করা হয়েছে। তবে আমরা এমপির ব্যবহৃত জামা-কাপড় ফেরত পেতে চাই।

উল্লেখ্য, ১২ মে ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে তার এলাকায় এখনো ধোঁয়াশা কাটেনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৭ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৮ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২১ ঘণ্টা আগে