রাজশাহী ব্যুরো

রাজশাহীতে সোহেল রানা নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপহৃত যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—নুর ইসলাম (২৭), মো. টিটু (৩০), সাজিদুর রহমান সাজিদ (২১), রাজন ওরফে কাওছার (২২), তারেকুল ইসলাম (৫৫), রেজা আলম (১৮), রাকিব মহসিন ওরফে রিয়াদ (২২) ও ওমর আলী (৫০)। তাদের মধ্যে সোহেল ও ওমরের বাড়ি বাগমারার নরসিংপুর গ্রামে, বাকিরা রাজশাহী নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান জানান, গত সোমবার (২৫ আগস্ট) দুপুরে সোহেল রানা ব্যক্তিগত এক মামলার খোঁজ নিতে রাজশাহী আদালতে যান। সেখানকার প্রধান ফটক থেকে তাকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা সোহেলের ছোট ভাইয়ের মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে হত্যা করার হুমকিও দেওয়া হয়। এ সময় সোহেলের ওপর চালানো নির্যাতনের শব্দ মোবাইল ফোনে পরিবারের সদস্যদের শোনানো হয়।
ঘটনার পর সোহেলের স্ত্রী দ্রুত বিষয়টি ডিবি পুলিশকে জানান। পরে অপহরণকারীরা মুক্তিপণের টাকা আনার জন্য সোহেল রানার স্ত্রীকে রাজশাহী শহরের কোর্ট স্টেশনের জামাল চত্বরে যেতে বলেন। সোহেল রানার স্ত্রী সেই কথামতো সেখানে যান। ডিবি পুলিশও তাকে অনুসরণ করে। সন্ধ্যা ৭টার দিকে মুক্তিপণের টাকা নিতে আসা নুর ইসলাম ও রাজন ওরফে কাওছারকে গ্রেপ্তার করে ডিবি।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সোহেলকে শহরের মহিষবাথান উত্তর পাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রাখা হয়েছে। ডিবি সেখানে অভিযান চালিয়ে সোহেল রানাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
অভিযানকালে আরও পাঁচ অপহরণকারী—টিটু, সাজিদুর, তারেকুল, রেজা ও রাকিবকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে ঝাউতলা মোড় এলাকা থেকে ওমর আলীকেও গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছেন আরএমপির মুখপাত্র গাজিউর রহমান।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
২ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে