সেনা সদস্য সেজে প্রেমের ফাঁদ

রাজশাহীতে তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীতে সেনা সদস্য পরিচয়ে প্রেমের ফাঁদ পেতে তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শিপন মিয়া (২১) নামে এক প্রতারক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। আজ বুধবার র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা বালিয়াপুকুর এলাকা থেকে শিপন মিয়াকে আটক করা হয়। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া মধ্যপাড়ার মুন্নাফ আলীর ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে সেনাবাহিনীর কাপড়ের তৈরি ব্যাগপ্যাক ও মানিব্যাগ, একটি জাতীয় পরিচয়পত্র, একটি মোবাইল ফোন এবং একটি বাসের টিকিট জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, প্রায় এক মাস আগে ফেসবুক মেসেঞ্জারে ভুক্তভোগী তরুণীর সঙ্গে শিপনের পরিচয় হয়। সে বিভিন্ন ছবি ও ভিডিও দেখিয়ে নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দেয় এবং ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দেয়। তরুণী রাজি হলে গত ৩১ আগস্ট সকালে তাকে রাজশাহী রেলস্টেশনে ডেকে নিয়ে জোরপূর্বক অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। সেখানে তাকে কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে শিপন।

পরে বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পেরে কৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে শিপনকে রাজশাহীতে ডেকে আনে। গত সোমবার সন্ধ্যায় তরুণীর পরিবারের বাড়িতে আসার পর র‌্যাবকে খবর দেওয়া হয়। র‌্যাব সদস্যরা গিয়ে তাকে আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিপন সেনা সদস্য নন। তিনি বিবাহিত এবং একটি সন্তানও রয়েছে। মোবাইল ফোন ঘেঁটে একাধিক নারীকে একইভাবে প্রতারণার প্রমাণও পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার শিপনের বিরুদ্ধে কাটাখালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে