রাজশাহী ব্যুরো

রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমিকে সবুজায়নের আওতায় আনা হয়েছে। পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ৩ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপণ করা হয়েছে। আজ রোববার দুপুরে একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কারা মহাপরিদর্শক (আইজিপি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এ সময় পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক বলেন, ‘পূবালী ব্যাংক দেশের বিভিন্ন কারাগারে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। রাজশাহীতেও ৩ হাজার গাছ রোপণ করা হলো। এর মধ্যে ফলজ, বনজ ও ওষুধি গাছ রয়েছে। বন্দিরা যেমন এর ছায়ায় স্বস্তি পাবে, তেমনি ফল ও অন্যান্য সুবিধাও ভোগ করতে পারবে। সামগ্রিকভাবে এ উদ্যোগ কারাগারগুলোর পরিবেশ সুন্দর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য পূবালী ব্যাংককে ধন্যবাদ জানাই।’
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘আমরা এ বছর দেশের বিভিন্ন কারাগারে মোট ১৫ হাজার বৃক্ষরোপণ করবো। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এরই অংশ হিসেবে ৩ হাজার গাছ লাগানো হয়েছে। আমাদের লক্ষ্য আগামী ৪–৫ বছরের মধ্যে নেট কার্বন জিরো অর্জন করা। পূবালী ব্যাংকের ১১ হাজার কর্মকর্তা–কর্মচারী ও প্রায় এক হাজার স্থাপনা রয়েছে, যেখানে প্রচুর কার্বন নিঃসরণ হয়। আমরা চাই, বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে। গত বছর আমরা ২৮ হাজারেরও বেশি গাছ লাগিয়েছিলাম, এ বছর বিভিন্ন স্থানে ৬০ হাজারের বেশি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান, কারা প্রশিক্ষণ একাডেমির কমান্ড্যান্ট সুব্রত কুমার বালা, ডেপুটি জেল সুপার নূর মোহাম্মদ মৃধা এবং জেলার মো. আমান উল্লাহ।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে