রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

রাজশাহী ব্যুরো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে রাজশাহীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থী, পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে নগরীর স্বচ্ছ টাওয়ার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে নগরীর তালাইমারী সংলগ্ন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে জড়ো হতে থাকেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। পরে দুপুর ১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর স্বচ্ছ টাওয়ার মোড়ে আসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে, নগরীর কুমারপাড়া মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সশস্ত্র অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও স্বচ্ছ টাওয়ারের সামনে গেলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। উভয় পক্ষ বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এছাড়া, মহুর মহুর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে অর্ধশতাধিক টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এসময় পুলিশ ও আওয়ামী লীগের সাথে আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে তিন শতাধিক রাউন্ট গুলি ছোড়ে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত প্রতিরোধের মুখে পিছু হোটে বিক্ষাভকারীরা। তবে পিছু হটলেও ফেরার পথে স্বচ্ছ টাওয়ার তালাইমারী রুটে আওয়ামী লীগের তিনটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

২১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে