রাজশাহী ব্যুরো

নানা অনিয়মের অভিযোগে রাজশাহী স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করেন। জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান শেষে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত কমিশন অর্থাৎ ঘুষ নেওয়া হচ্ছে। আমরা অফিসে নথিপত্র যাচাই করলাম, ঘুষের বিষয়ে তাৎক্ষণিক প্রমাণ পাইনি। তবে প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদার কাজ পেলেও অন্য লোক কাজ করছে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এ অনিয়ম হচ্ছে।
তিনি আরও বলেন, প্রচলিত আইন অনুযায়ী একটা কাজ যে ঠিকাদার পাবেন তারই দায়িত্ব কাজটা শেষ করা। কিন্তু তিনি যখন তৃতীয় বা চতুর্থ ব্যক্তি দিয়ে করাচ্ছেন সেখানে অনিয়মের সুযোগ থেকে যায়। তাই কাজ হস্তান্তরটা অপরাধের মধ্যেই পড়ে। এ ধরনের অভিযান যেহেতু কেন্দ্রের নির্দেশনা মোতাবেক করি, তাই বলতে পারবো না যে কবে নাগাদ আবার এ অভিযান হবে।
জানা গেছে, রাজশাহীর এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি প্রকল্পে অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই দুদক এ অভিযান চালায়। তবে অভিযানের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি দুদকের সদস্যরা।
এর আগে, দুদক সদস্যরা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশি চালান ও জিজ্ঞাসাবাদ করেন। এরপর এলজিইডির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৫ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৫ দিন আগে