বায়ু শক্তি নিয়ে প্রশিক্ষণ পাচ্ছেন রুয়েটের ১০৮ শিক্ষক-শিক্ষার্থী

রাজশাহী ব্যুরো
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৯: ৩৩

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বায়ু শক্তি বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। ‘হার্নেসিং দ্য উইন্ড: অ্যানালিটিক্যাল, নিউমেরিক্যাল অ্যন্ড এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচেস টু উইন্ড এনার্জি’ শীর্ষক এই কোর্সে অংশগ্রহণ করছেন ১০৮ জন শিক্ষক, শিক্ষার্থীসহ বায়ু শক্তি নিয়ে কাজ করেন এমন প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ (আইইইএস) আয়োজনে এই শর্ট কোর্সের উদ্বোধন করা হয়। প্রথম দুই দিন একাডেমিক প্রশিক্ষণ শেষে কোর্সের তৃতীয় দিন অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের আইইইএসের সহযোগী অধ্যাপক ড. মাহাদী হোসেন মাসুদ।

রিসোর্স পারসন হিসেবে কোর্স পরিচালনা করছেন রুয়েটের পাশাপাশি চীন, অস্ট্রেলিয়া ও সুইডেনের মোট ৭ জন গবেষক। কোর্সের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতা ও গ্রুপ ডিসকাসনের সুযোগ রয়েছে। যার মধ্য দিয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে অংশগ্রহণকারীদের। তিন দিনব্যাপী কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে