রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাগমারায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ইলিয়াস আহমেদের (৩০) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইলিয়াস আহমেদ উপজেলার গণিপুর ইউনিয়নের মাঝী গ্রামের মৃত সাজেদুর রহমানের বড় ছেলে। গত ১৪ মে বিকেলে উপজেলার আমতলী মোড়ে মোটরসাইকেল রোধ করে তার উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে গুরুতর আহতাবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যু হয় তার।

নিহতের স্বজনরা বলেন, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে ইলিয়াসকে হত্যা করা হয়েছে। গত ১৪ মে বিকেলে আমতলী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হলে মোটরসাইকেল রোধ করে তাকে এলোপাথাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এই হামলার নেতৃত্ব দেন তার ফুফা শ্বশুর আইনুল হকসহ আরো ৭-৮ জন। এরপর ঘটনাস্থল থেকে ইলিয়াসকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ১০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ভোরে মারা যান তিনি।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সোহেব খান বলেন, প্রায় ১০ দিন আগে বাগমারায় একটি মারামারির ঘটনায় থানায় একটি মামলা হয়। এই ঘটনায় ছয় আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করে জেলা হাজতে পাঠানো হয়েছে । বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৭ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৮ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২১ ঘণ্টা আগে