শেখ হাসিনা-কাদের-লিটনসহ আসামি ২৪৪

রাজশাহীতে জুলাই অভ্যুত্থানে দুই শিক্ষার্থী হত্যা মামলার চার্জশিট দাখিল

রাজশাহী ব্যুরো
সাকিব আনজুম ও আলী রায়হান

রাজশাহী নগরীতে জুলাই মাসের অভ্যুত্থান চলাকালে নিহত দুই শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান এই চার্জশিট আদালতে জমা দেন।

চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ মোট ২৪৪ জনকে আসামি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার ও মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় মোট ৯টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব আনজুম হত্যা মামলা অন্যতম।

বোয়ালিয়া থানার মামলার নম্বর ১৫ (শহীদ আলী রায়হান হত্যা মামলা)–এ ১২৭ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে। আর মামলা নম্বর ৩৩ (শহীদ সাকিব আনজুম হত্যা মামলা)–এ ১১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান আরও জানান, তদন্তকালে মিডিয়াসহ বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং গোপন সূত্র থেকে পাওয়া তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে চার্জশিট তৈরি করা হয়েছে। আদালতে প্রমাণযোগ্য অকাট্য তথ্য ও প্রমাণের ভিত্তিতেই অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

তিনি আরও বলেন, এজাহারনামীয় আসামিদের পাশাপাশি অজ্ঞাত অনেককে তদন্তে শনাক্ত করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার ও প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে, কেবল তাদেরই চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বোয়ালিয়া মডেল থানার শহীদ আলী রায়হান হত্যা মামলায় এজাহারনামীয় ৭ জন ও তদন্তে নতুন করে শনাক্ত ৩২ জনসহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদ সাকিব আনজুম হত্যা মামলায় এজাহারনামীয় ৫ জন ও তদন্তে প্রাপ্ত ২৮ জনসহ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, “আদালতে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এগুলো নিয়ম অনুযায়ী বিভিন্ন আদালতে যাবে। পুলিশের দেওয়া অভিযোগপত্র ও বিশ্লেষণ দেখে মনে হচ্ছে অভিযোগগুলো আদালতে প্রমাণ করা সম্ভব হবে।”

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে