রাজশাহীতে আপন ভাই-বোনকে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই-বোনকে হত্যার দায়ে আরেক ভাই ও মামলার একমাত্র আসামি তরিকুল ইসলামকে (৪২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ (১) আদালতের বিচারক আবুল কালাম আজাদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃতদণ্ডের আদেশপ্রাপ্ত তরিকুল ইসলাম নগরীর কাদিরগঞ্জ এলাকার আফসার আলীর ছেলে।

অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মোহাম্মদ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালের ৬ এপ্রিল রাত আড়াইটার দিকে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে তরিকুল ইসলাম তার ভাই সাদেকুল ইসলামকে নিজ বাড়িতে শাবল দিয়ে বুকে আঘাত করে হত্যা করেন। ঘটনাটি তার বোন আক্তার জাহান কল্পনা দেখে ফেললে ওই সময় তাকেও শাবল দিয়ে হত্যা করা হয়। এরপর তরিকুল বাড়ির সব ঘরের দরজায় তালা বন্ধ করে ভাবিসহ আরও চারজনকে আহত করেন। বিষয়টি টের পাওয়ার পর স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই রাতেই তরিকুলকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহত সাদিকুলের ছেলে ইউসুফ আলি সিজার বাদী হয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর তদন্ত শেষে পুলিশ একমাত্র আাসামি তরিকুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালতের বিচারক এই মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। এরপর তথ্য-উপাত্ত উপস্থাপন, শুনানি ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার মামলার একমাত্র আসামি তরিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৫ দিন আগে