পদ্মায় নৌকাডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ২

রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবে জিতেন মণ্ডল (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও দুইজন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জিতেন মণ্ডল গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা। নিখোঁজরা হলেন- একই উপজেলার ফরাদপুর এলাকার বাবলুদাসের ছেলে শ্রী দিলিপ (৩৫) ও ডুমুরিয়া গ্রামের কালর্সা এর ছেলে শ্রী হরেনফা (৬৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেমতলী পালপাড়া গ্রামের কানাই কর্মকার (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ সৎকারের জন্য পদ্মা নদীর মাঝখানের চরে নেয়া হয়। পরে মরদেহ রেখে আত্মীয়-স্বজনদের নিতে নৌকাটি তীরে ফিরে আসে। ফেরার পথে ২০-২৫ জন আত্মীয় নৌকায় ওঠেন। এ সময় প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়। তৎক্ষণাৎ যাত্রীদের অধিকাংশ সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন। স্থানীয়দের সহায়তায় জিতেন মণ্ডলকে উদ্ধার করে প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী মডেল থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, নদীতে প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে ডুবে যাওয়া নির্দিষ্ট স্থান শনাক্তে সমস্যা হচ্ছে। তবে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৯ ঘণ্টা আগে