রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

রাজশাহী ব্যুরো
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২২: ০০

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের জেরে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দেয় পৌর বিএনপির দুটি গ্রুপ। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে দুই পক্ষের কর্মীরা মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় গ্রুপের অন্তত চারজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান বলেন, ‌‘দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সমাবেশের জন্য আমরা তিন তারিখে অনুমতি নিয়েছি। কিন্তু অন্য গ্রুপ আমাদের পরে একই স্থানে সমাবেশের অনুমতি নিয়েছে। একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

অন্যদিকে পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি নেওয়া হয়। অন্য গ্রুপ একই জায়গা নির্ধারণ করায় গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। এতে আমাদের কর্মীরাও আহত হয়েছেন।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোদাগাড়ী পৌর এলাকার দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের ঘোষণা দেয় বিএনপির দুই গ্রুপ। একই স্থানে সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় উপজেলা প্রশাসন দ্রুত আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভা আহ্বান করে। সভার সিদ্ধান্ত মোতাবেক গোদাগাড়ী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। সভায় বিএনপির উভয় গ্রুপের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, একই স্থানে দুই গ্রুপ কর্মসূচি ঘোষণা করায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে সাধারণ মানুষ যাতে দৈনন্দিন জীবনে কোনো ভোগান্তিতে না পড়েন, সেদিকে নজর রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে