রাজশাহী ব্যুরো

উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের (ইউএপিইও) চাকরি ১০ম হতে নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজশাহীর জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শাহ জেলা প্রশাসক আফিয়া আখতারের হাতে স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত ‘উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) পদটি দীর্ঘ ৩০ বছর ধরে ১০ম গ্রেডেই অপরিবর্তিত রয়েছে। অথচ ইউএপিইওগণ তাদের চাকরির কর্মপরিধির কাজের পাশাপাশি ৯ম গ্রেডের কর্মকর্তাগণের মতো সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে থাকেন। এরমধ্যে ভোটার রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে সহকারী রেজিস্ট্রেশন অফিসার, নির্বাচনে প্রিজাইডিং অফিসার, ভিজিএফ ও ভিজিডি সংক্রান্ত কাজে তদারককারীসহ সরকারি দায়িত্ব অন্যতম। সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি ১০ম গ্রেডে উন্নীতকরণের চূড়ান্ত রায় প্রদান করা হয়েছে। কিন্তু ইউএপিইওগণ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের প্রশাসনিক ও একাডেমিক তত্ত্বাবধায়ক, মেন্টর, মনিটর, এসিআর ও ছুটি প্রদানকারী কর্মকর্তা। এক্ষেত্রে ইউএপিইও, প্রধান শিক্ষক একই গ্রেড হওয়াতে তাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বিশৃঙ্খলা সৃষ্টি ও চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ দীর্ঘ ২০/২৫ বছর যাবৎ একই পদে চাকরি করছেন, এমনকি অধিকাংশ কর্মকর্তা একই পদে থেকে অবসরে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে এবং কর্মস্পৃহা হ্রাস পাচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার অর্থ সম্পাদক কোহিনূর আক্তার, সদস্য
আফজাল হোসেন, আব্দুস সামাদ, মামুনুর রশীদ, শহীদুল ইসলাম, শামীম আরা বেগম এবং জোবাইদা খানম।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে