জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত রিল পোস্ট, রাজশাহীতে তরুণী আটক

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্টের অভিযোগে শেখ মিফতা ফাইজা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র মো. গাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ফাইজা নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কটূক্তিমূলক বক্তব্য দেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দেন। পরে ওই ভিডিওটি ফেসবুকে রিল আকারে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপর বিষয়টি নজরে আসে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের। ফাইজার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় দেখা যায়— তিনি রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এছাড়া, ফাইজা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে একাধিক পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করেছেন এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় ২৫ অক্টোবর রাজশাহী নগরীর এক বাসিন্দা তানভির আহমেদ সুইট রাজশাহী মেট্রোপলিটন ডিবি পুলিশকে অবহিত করেন। এরপর ডিবি পুলিশের একটি দল অভিযান চালালেও তখন ফাইজা পালিয়ে যান। পরে সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং সংগঠনের অনলাইন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

আরএমপির উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, “গ্রেপ্তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, ফাইজাকে আদালতে প্রেরণের আগে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অপহরণ মামলায় যুবশক্তির কেন্দ্রীয় নেতাসহ ৫ জন কারাগারে

কারাগারে পাঠানোদের মধ্যে রয়েছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন। অন্য আসামিরা হলেন হাসিন ইসরাক মিম, আজমীর হোসেন ওরফে প্রেম এবং থানায় নেওয়ার পথে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আটক আরও দুই ব্যক্তি। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি— জলাবদ্ধতায় দুর্ভোগ, ভেঙেছে সড়ক

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। টানা বর্ষণ ও সকালের জোয়ারের প্রভাবে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও সড়ক ভেঙেছে, কোথাও গাছ উপড়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

১৯ ঘণ্টা আগে

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

জেলা প্রশাসন জানিয়েছে, আকবরশাহ, বিজয়নগর, শান্তিনগর, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, পাহাড়িকা, মিয়ার পাহাড়, মতিঝর্ণা, লালখান বাজারের পোড়া কলোনি, আমবাগান, উত্তর হালিশহরসহ একাধিক ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।

২ দিন আগে

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সদস্যদের গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির সদস্যদের (জেএসএস) গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

২ দিন আগে