রাজশাহী ব্যুরো

তথাকথিত কোটা আন্দোলনের নামে সহিংসতাকারীরা দেশ ও জাতির শত্রু, তাদের প্রতিহত করতে হবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ (দারা) বলেছেন, তারা (আন্দোলনকারীরা) শুরুটা করেছিল ‘কোটা আন্দোলনের’ নামে, তারা তাদের কথা রাখেনি। এখন দেশব্যাপী ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে দিশেহারা অছাত্র ও সুবিধাবাদীরা। এই সহিংসতাকারীরা দেশ ও জাতির শত্রু, তাদের প্রতিহত করতে হবে।
আজ রোববার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত 'ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, তথাকথিত আন্দোলনের নামে সহিংসতাকারীরা দেশ ও জাতির শত্রু, তাদের প্রতিহত করতে হবে। সবাই মিলে তাদের চিহ্নিত করে অবিলম্বে জাতির সামনে এই ছদ্মবেশী ছাত্রদের মুখোশ উন্মোচন করতে হবে। জামায়াত-বিএনপির অগ্নিসন্ত্রাস ও ‘গুজব সন্ত্রাস’ থেকে দেশকে বাঁচাতে হবে।
এদিকে, দুস্থ নারী কর্মীদের সার্টিফিকেট বিতরণ ও সঞ্চয় অর্থ ফেরত প্রদানের অপর এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী দারা বলেন, 'মা-বোনেরা, আপনারা খেয়াল রাখবেন যে আপনার সন্তান কিংবা ভাই কার সাথে মেশে, কোথায় যায়, কী করে। তাদেরকে ফেসবুক-আসক্তিতে জড়াতে দিবেন না। অসৎ সঙ্গ ঘরের বাইরে নিয়ে সহিংসতায় উস্কে দিচ্ছে কিনা, তা-ও খেয়াল রাখুন। কারণ, এই ছাত্ররাই দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের যত্ন নিতে হবে।'
এর আগে, প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো আব্দুস সামাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল করিম এবং উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
২১ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১ দিন আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১ দিন আগে