নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে এই চালগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা চালগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নিতে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাণীনগর উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান জানান, ১৫ টাকা কেজি দরে স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মধ্যে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ চলছিল। এরই মধ্যে রোববার বেলা ২টা নাগাদ গোপন সূত্রে তাঁরা জানতে পারেন, উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল চাল মজুত রয়েছে। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিরাজুল ইসলামের বাড়ি থেকে দেড় হাজার কেজি (৩০ কেজির ৫০ বস্তা) চাল উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা চালগুলো গোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, বাড়ির মালিক একজন ভ্যানচালক। কিন্তু ওই বাড়িতে কে চালগুলো রেখেছেন তা এখনো শনাক্ত করা যায়নি। প্রকৃত মালিককে খুঁজে বের করতে তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর গ্রামের সিরাজুলের বাড়ি থেকে দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
২ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে