৫৪ বছরের ঘাটপ্রথা অবসানের অপেক্ষায় রাজশাহীর চরবাসী

রাজশাহী ব্যুরো

নিজেদের নৌকায় পারাপার হলেও দীর্ঘ ৫৪ বছর ধরে ঘাটে দিতে হতো ইজারার টাকা। স্থানীয় প্রভাবশালীদের এমন চাপে অতিষ্ঠ হয়ে কয়েক মাস ধরে ঘাট ইজারা প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু হলে সাড়া দেয় প্রশাসনও। বন্ধ হয় ঘাটপ্রথার নামে অতিরিক্ত অর্থ আদায়। তবে এমন ভোগান্তির স্থায়ী অবসান চান রাজশাহীর চর আষাড়িয়াদহবাসী।

জানা গেছে, রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবছর ঘাটটি ইজারা দেওয়া হতো। ইজারামূল্য বেশি হওয়ায় এবার দরপত্রে কেউ আগ্রহ না দেখালে স্থানীয়ভাবে কয়েকজনকে ২৮ দিনের জন্য দেড় লাখ টাকায় ঘাটটি ইজারা দেওয়া হয়। প্রশাসনের নির্ধারিত ভাড়া ছিল ৫ টাকা, অথচ আদায় হচ্ছিল ২০ টাকা পর্যন্ত। অতিরিক্ত ভাড়া আদায় শুরু করায় চরবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। ফের আন্দোলনের মুখে তিন মাস আগে ঘাটের ইজারা বাতিল করে জেলা প্রশাসন। একই সঙ্গে গঠন করা হয় তদন্ত কমিটি।

আজ বৃহস্পতিবার সরেজমিনে চরবাসীর বক্তব্য শুনতে চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান রাজশাহী বিভাগীয় কমিশনারের প্রতিনিধিদল। এ সময় স্থায়ীভাবে ঘাটপ্রথা বাতিলের দাবিতে ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়ান স্থানীয়রা।

চরের বাসিন্দা আবদুল্লাহীল কাফি বলেন, ‘ঘাটমালিকদের কাছে আমরা জিম্মি। সরকার নির্ধারিত ভাড়া মানা হয় না, জোর করে অতিরিক্ত টাকা আদায় করা হয়। এ অবস্থার স্থায়ী সমাধান চাই।’

এ বিষয়ে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘চরবাসীর ভোগান্তি লাঘবে আমরা চেষ্টা করছি। ঘাট ইজারা প্রথা স্থায়ীভাবে বাতিলের সুপারিশ পাঠানো হবে স্থানীয় সরকার বিভাগে।’

এ সময় রাজশাহীর স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকিউল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. রেজা হাসান এবং গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে