রাজশাহীতে দরপত্র লুটের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

রাজশাহী ব্যুরো

রাজশাহীর পবায় খড়খড়ি নামে একটি হাটের দরপত্র নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ফাঁকা গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার দরপত্র লুটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। দরপত্র লুটের ঘটনার পর সোমবার রাতেই পবা উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা কায়সারুল আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। তবে মামলার এজাহারে কোনো আসামির নাম নেই।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। দরপত্র দাখিলের শেষ দিন সোমবার হাটগুলোর মধ্যে খড়খড়ি হাটকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এর ফলে ককটেলবাজি ও টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটে। দরপত্র বাক্সটি রাখা ছিল ইউএনওর কার্যালয়ের নিচতলায়। সেখানে একপক্ষ আরেক পক্ষকে দরপত্র দাখিল করতে বাধা দেয়। এরপর গুলি, ককটেল বিস্ফোরণ এবং বাক্স ভেঙে সব দরপত্র লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

লুট হওয়ার আগে খড়খড়ি হাটের জন্য ৩১টি দরপত্র বিক্রি হয়েছিল। ক্রেতাদের মধ্যে অধিকাংশই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছিলেন বলে জানা গেছে। এদিকে, সংঘর্ষের সময় শাকিলুর রহমান রন (৪২) নামে সাবেক এক যুবদল নেতা ছুরিকাঘাতে আহত হন। তিনি রাজশাহী নগরীর শাহমখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক।

মামলার বিষয়ে জানতে চাইলে পবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। সময় ছিল সকাল ৯টা থেকে দুপুর ১টা। সকাল থেকে বেশ কয়েকটা দরপত্র জমাও পড়ে। দুপুর ১২টা ৩৫ থেকে ১২টা ৫০ এর মধ্যে কিছু দুষ্কৃতকারী এখানে এসে টেন্ডারবাক্সটা ভেঙে দরপত্রগুলো নিয়ে যায়। এই ঘটনায় পবা থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করা হয়েছে। তবে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করবে। আর হাট ইজারার জন্য পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করে আবারো দরপত্র জমা নেয়া হবে।

নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারী জানান, ‘আমরা তদন্ত করছি। সিটি ক্যামেরার ফুটেজও দেখা হচ্ছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে। তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে