রাজশাহী ব্যুরো

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় রাজশাহীতেও পবিত্র আশুরা পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার সকালে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর রেলগেট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিয়া মুসলমানরা ঐতিহাসিক কারবালা প্রান্তরে ইমাম হোসেনের (রা.) শাহাদাত বরণের ঘটনা স্মরণে ‘হাই হোসেন-হাই হোসেন’ বলে শোক মাতম করেন।
তারা বলেন, ইসলামের জন্য যারা আত্মত্যাগ করা সমস্ত শহীদের স্মরণ করার পাশাপাশি ইসলামের আদর্শকে বাস্তবায়নের জন্যই তাদের এই আয়োজন। ইসলামের নামে যারা অপব্যাখ্যা দেয় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।
এদিকে, দিবসটি উপলক্ষে বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ শিয়া মুসলমানরা নামাজ, জিকির-আজগার ও বিভিন্ন নফল ইবাদত বন্দিগি করেন।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
১৭ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১ দিন আগে