ফরিদপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি যে কয়েকজনের প্রার্থিতা প্রথম নিশ্চিত করেছিল, তার মধ্যে বাবুল একজন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর ভোট গ্রহণের পর মধ্যরাতে জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
বেসরকারি ফলাফলে দেখা যায়, এক লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাবুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট।
এ আসনের তিন উপজেলার মধ্যে ভাঙ্গায় বাবুল ধানের শীষে পেয়েছেন ৬০ হাজার ৭৭৫ ভোট, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৪ হাজার ৪৯৪ ভোট।
সদরপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৫ হাজার ২০১ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২০ হাজার ১৬১ ভোট। চরভদ্রাসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৬ হাজার ৫০৪ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ছয় হাজার ৬২০ ভোট।
শহিদুল ইসলাম খান বাবুল জুলাই অভ্যুত্থানের পর থেকেই নিজ আসন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা)-এর কাজ করে যাচ্ছিলেন। এ বছরের শুরুতে তাকে দলের হাইকমান্ড থেকে এ আসনটি ছেড়ে দিয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে নির্বাচনের নির্দেশনা দেয়।
ঠিক এক বছর আগে গত বছরের ১৪ ফেব্রুয়ারি নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে নিজ বাড়িতে এক অনুষ্ঠানে নগরকান্দা ও সালথার নেতাকর্মীদের বিদায় জানান শহীদুল। সেখানে এক হৃদয়বিদারক অবস্থা তৈরি হয়, চোখের পানিতে তাকে বিদায় দেন ফরিদপুর-২ আসনের নেতাকর্মীরা। একই সময়ে তাকে হাসিমুখে স্বাগত জানান ফরিদুপর-৪ আসনের বিএনপি নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শহীদুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি নগরকান্দা-সালথা নিয়ে গঠিত সংসদীয় এলাকা ফরিদপুর-২ ছেড়ে দিচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই তিনি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ সংসদীয় আসনে কাজ শুরু করতে যাচ্ছেন।
এ সময় শহীদুলকে ঘিরে ফরিদপুর-২ আসনে তাঁর সমর্থকেরা কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে শহীদুল নিজেও আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

নাহিদ ইসলাম বলেন, ‘কেন আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে? আমরা হবিগঞ্জে যেতে চাই। সেখানে গিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব।’
১ দিন আগে
জব্দ করা দুটি ট্রলার রাজীবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ জামান মানিক ও যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন এবং উচাখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাদীউল বাশার সুমনের জিম্মায় দিয়েছিল প্রশাসন। ট্রলারে ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এএসআই জীবন চন্দ্র বৈশ্য, কনস্টেবল বিমল চন্দ্র পাল এবং গ্রাম পুলিশ উজ্জ্বল ও
১ দিন আগে
একপর্যায়ে হাসনাত বলেন, তিনি নিজেসহ আরও দুই সংসদ সদস্য নাহিদ ইসলাম ও মাহমুদা মিতু (সংরক্ষিত আসনে) এবং এনসিপির দুজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কেবল মামলা করতে যাবেন। প্রয়োজনে তারা গাড়ির চালককেও নেবেন না। পুলিশ চালক দিলে তাকে নিয়েই যাবেন তারা। তবে পুলিশ সে প্রস্তাবও মানেনি। পরে এনসিপি নেতারা ব্যারিক
১ দিন আগে
বুধবার (২২ জুলাই) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বাদী হিসেবে মামলাটি দায়ের করেন ওই বিধবা। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানায় এজাহার রেকর্ড করে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
১ দিন আগে