মিরপুরে শাহ আলী মার্কেটে ২৭০ ভরি স্বর্ণ চুরি, পলাতক ৫ প্রহরী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২৩: ১১
মার্কেটে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সের দুটি গয়নার দোকান থেকে প্রায় ২৭০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মার্কেটের পাঁচ নিরাপত্তা প্রহরী পলাতক রয়েছেন।

দারুস সালাম থানা পুলিশ জানায়, রোববার ভোর ৬টার দিকে চুরির ঘটনাটি ঘটেছে। পুলিশের ধারণা, এটি একটি সুপরিকল্পিত চুরির ঘটনা এবং এতে মার্কেটের নিরাপত্তাকর্মীরাই জড়িত।

চুরি হওয়া দোকান দুটি হলো— শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার আল রাজ্জাক জুয়েলার্স ও এ হোসেন জুয়েলার্স। দোকান দুটির মালিক যথাক্রমে মো. জসিম উদ্দিন ও আবুল হোসেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, প্রাথমিকভাবে প্রায় ২৭০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, "এটি একটি সুপরিকল্পিত চুরির ঘটনা। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, মার্কেটের নিরাপত্তা প্রহরীর দায়িত্বে থাকা ব্যক্তিরাই এ ঘটনায় জড়িত। তাদের সঙ্গে আরও তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি ছিল।"

ওসি আরও বলেন, মার্কেটের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি জুয়েলারি দোকানগুলোর পক্ষ থেকেও একজন নিরাপত্তাকর্মী নিয়োজিত ছিলেন। "তাকে মিষ্টির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অচেতন করে রাখা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।"

আল রাজ্জাক জুয়েলার্সের মালিক মো. জসিম উদ্দিন বলেন, সিসিটিভি ফুটেজে মার্কেটের নিরাপত্তা প্রহরীদের চুরিতে অংশ নিতে দেখা গেছে।

তিনি বলেন, "আমার দোকান থেকে প্রায় ২০০ ভরি এবং পাশের দোকান থেকে প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার নেওয়া হয়েছে।"

এ ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা হয়েছে। তবে রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। চুরি হওয়া কোনো স্বর্ণালংকারও উদ্ধার করা সম্ভব হয়নি।

ওসি দুলাল হোসেন বলেন, "ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেত্রকোনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

রোববার (২৬ জুলাই) সকালে নেত্রকোণা মডেল থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।

১৫ ঘণ্টা আগে

ফটিকছড়িতে হরতাল: অচল সড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা

হরতালের কারণে ফেনী-খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক এবং পেলাগাজী দিঘী-হেয়াঁকো সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

১৫ ঘণ্টা আগে

পয়ঃবর্জ্য নিয়ে ‘অভিজাত বাসিন্দা’দের সঙ্গে রাজউক-ওয়াসার বিরোধ চরমে

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী গুলশান লেকসংলগ্ন গুলশান, নিকেতন, বারিধারা ও বনানী এলাকার ভবনগুলোর সেপটিক ট্যাংক ও সোকওয়েল নির্ধারিত সময় পরপর পরিষ্কার করতে হবে। পরিষ্কারের চালান, রসিদ কিংবা সংশ্লিষ্ট নথি ভবন পরিদর্শনের সময় রাজউকের কর্ম

১৬ ঘণ্টা আগে

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর হামলা, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

এ হামলার ঘটনায় ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস এস আল হোসাইন সোহাগের বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছেন আনোয়ারুল কবির। তবে অভিযোগ অস্বীকার করে তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন সোহাগ।

১ দিন আগে