কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতের ঘটনার জের ধরে আজ শুক্রবার (২৯ মে) দুপুরে ফের সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার কুদ্দুস মিয়া গোষ্ঠী ও ইদ্রিস আলী গোষ্ঠীর লোকজন কোরবানির মাংস বিতরণের সময় দুপুরে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাতে তা তুমুল সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুপক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুদ্দুস মিয়া অভিযোগ করে বলেন, মাংস বিতরণকে কেন্দ্র করে ইদ্রিস আলী পক্ষের লোকজন টেঁটা, বল্লম, দা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
স্থানীয় বাসিন্দা ইব্রাহিম মিয়া ও আজগর আলী বলেন, ইদ্রিস আলী পক্ষের একটি পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে সামাজিকভাবে তাদের বাধা দেওয়া হয়েছিল। এর জেরে পূর্ব বিরোধের ধারাবাহিকতায় মাংস বিতরণের সময় সামান্য বিষয়কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ঈদের রাতে বাস-লেগুনা মুখোমুখি, প্রাণ গেল ৩ জনের
১৪ ঘণ্টা আগে
ঢাকা শহরের টিকাটুলির হাটখোলা মোড় কিংবা বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা মিলল এই অস্থায়ী হাটের। ভ্যানের ওপর লাল প্লাস্টিক বিছিয়ে স্তূপ করে রাখা হয়েছে মাংস। তবে এই মাংস কোনো কসাইয়ের দোকান থেকে আসেনি, এসেছে শত শত মানুষের দুয়ার ঘুরে সংগ্রহ করা কোরবানির দান থেকে।
১ দিন আগে
নিহতদের পরিবার জানায়, স্ত্রী ও সন্তানদের নিয়ে গতকাল বিকেলে ঈদের কেনাকাটার জন্য কারারচর থেকে নরসিংদী শহরে এসেছিলেন সুজন মিয়া। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী রেলস্টেশনে আসেন তারা। রেললাইন পার হয়ে হাজেরা টাওয়ারের সামনে থেকে বাড়ির উদ্দেশে অটোরিকশায় উঠার কথা ছিল তাদের। স্টেশনে এসে দেখেন, ঢাকাগা
১ দিন আগে
কেবল রুবেল বা তোফাজ্জল নয়, মিঠামইনের এই হাওরের সব কৃষকের ঘরে ঘরে এখন হাহাকার। কৃষকদের দাবি, ৬০ হাজার কৃষকের কষ্টের ফসল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। অথচ এই ধান দিয়েই তাদের সারা বছরের খোড়াক চলে তথা খাবারের ব্যবস্থা হয়। কিছু ধান বিক্রি করে অন্যান্য খরচের সংস্থান হয় তাদের। ধান তলিয়ে যাওয়ায় এবার অন্য খরচ
১ দিন আগে