চট্টগ্রাম প্রতিনিধি

বন্যা ও নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে নদী ও খাল খনন এবং বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয়দের পক্ষে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুকে খোলা চিঠি দিয়েছে শিক্ষামূলক সামাজিক সংগঠন ‘রাহবার’।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পরশুরাম উপজেলা প্রাঙ্গণে এমপি মুন্সী রফিকুল আলমের হাতে এ চিঠি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন— রাহবারের কার্যকরী পর্ষদের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক এনামুল করিম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ উদ্দিন, অর্থ সম্পাদক কাজী হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন নাঈম।
আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-প্রচার সম্পাদক সোলায়মান উদ্দিন রাসেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইফতেখার উদ্দিন আবির, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহরিয়ার মজুমদার সিয়াম, কার্যনির্বাহী সদস্য আজমির হোসেন প্রমুখ।
খোলা চিঠিতে বলা হয়, ‘২০২৪ সালের বন্যার পর আরও এক বন্যার মুখোমুখি হওয়ার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা, বিশেষ করে বাঁধ নির্মাণ বাস্তবায়ন করা হয়নি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, চব্বিশের বন্যার মূল উৎপত্তিস্থল বল্লামুখা বাঁধ নির্মাণের কাজ করা হলেও যথাযথ সংস্কার করা হয়নি। ফলে আসন্ন বর্ষা মৌসুমে আবারও একই বিপদের আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে। এ ছাড়া নদী ও খালগুলোতে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
এতে ভবিষ্যতে ভয়াবহ বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি আরও বাড়ছে উল্লেখ করে চিঠিতে ওই অঞ্চলকে আবারও বন্যার পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে জরুরি ভিত্তিতে নদী ও খাল খনন এবং বাঁধ নির্মাণের জোর দাবি জানানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১২ ঘণ্টা আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১২ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১৩ ঘণ্টা আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে