শ্রীনগরে ফুলকপি চাষে স্বাবলম্বী কৃষক

খান সুজন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ফুলকপি চাষে স্থানীয়দের আগ্রহ বাড়ছে। বিস্তীর্ণ আড়িয়ল বিলের ভিটায় ও উপজেলার বিভিন্ন স্থানে আগাম ফুলকপি চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। এর মধ্যে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা হাজী রফিকুল ইসলাম প্রায় ৪ বিঘা জমিতে ফুলকপি চাষ করে ব্যাপক সাড়া পেয়েছেন।

শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের পাশে পূর্ব পাটাভোগ চকে ফুলকপিসহ মৌসুমি শাক-সবজির আবাদ করছেন। জমিতে উৎপাদিত ফুলকপি বিক্রি করছেন স্থানীয় পাইকারের কাছে। ১০০ পিস ফুলকপি প্রকার ভেদে বিক্রি করা হচ্ছে ৩০০০-৩৫০০ টাকায়। সেই হিসাবে ফুলকপির পিসের

মূল্য ধরা হচ্ছে ৩০-৩৫ টাকা। স্থানীয় হাটবাজারে এসব ফুলকপির খুচরা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। তবে প্রকার ভেদে এর মূল্য কিছুটা কম বেশি হতে পারে।

কৃষক হাজী রফিকুল ইসলাম জানান, ৫ বছর ধরে মৌসুমি শাক-সবজির চাষ করছেন। এবারও ফুলকপির চাষ করে সফলতা পাচ্ছেন। জমি থেকে ফুলকপি তুলে রাখা হচ্ছে। স্থানীয় সবজির পাইকারের কাছে বিক্রি করা হচ্ছে। ফ্রেস জাতের ফুলকপির বীজ সংগ্রহ করে নিজেই বীজতলা প্রস্তুত করে চারা করেছেন। প্রায় ৪ বিঘা জমিতে এসব রোপণ করেন। তার সর্বমোট খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। ফুলকপির ক্ষেতিতে প্রায় ৫ লাখ টাকা লাভের সম্ভাবনা দেখছেন তিনি।

জানা গেছে, আড়িয়ল বিল এলাকার শ্যামসিদ্ধি, গাদিঘাট, শ্রীধরপুর, মদনখালী, বাড়ৈখালী, আলমপুর ও উপজেলার কল্লিগাঁও, তন্তরের পানিয়া, রুসদী, পাঁচলদিয়া, জুরাসার, বনগাঁও এলাকার বিভিন্ন জমিতে ফুলকপি চাষ করে স্থানীয়রা স্বাবলম্বী হচ্ছেন।

কৃষকরা জানান, এ বছর ফুলকপির কাঙ্ক্ষিত ফলন ও দাম পাওয়ায় অধিক লাভবান হন। জমিতে প্রতি ফুলকপির উৎপাদন খরচ ধরা হচ্ছে ৭-১০ টাকা।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৬৬০ হেক্টর জমিতে ফুলকপিসহ মৌসুমি শাক-সবজির আবাদ করা হয়েছে। বছরের প্রথম দিকে ঝূর্ণিঝড় ও টানা বৃষ্টির প্রভাবে প্রায় ৩৩০ হেক্টর জমি সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে