প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনের নতুন কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ বাস্তবায়নে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গলায়-হাতে শিকল বেঁধে প্রতীকী প্রতিবাদ জানাতে দেখা গেছে তাদের। এসময় টানা আন্দোলনে গুম-খুন ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে রামগঞ্জ পৌর শহরের সিটি প্লাজার সামনে থেকে মিছিল বের করেন শতাধিক আন্দোলনকারী। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর-হাজীগঞ্জ সড়কের পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
আন্দোলনে অংশগ্রহণকারীদের হাতে ‘আমার ভাই মরলো কেন? বিচার চাই বিচার চাই, জেগেছেরে জেগেছে ছাত্রসমাজ জেগেছে, লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে ও আমার ভাইদের মারলি কেন বিচার চাই বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানের ফেস্টুন দেখা যায়। এরমধ্যে একজনকে গলায় ও হাতে শিকল বেঁধে মিছিল করতে দেখা যায়।
আন্দোলন থেকে শিক্ষার্থী-জনতাকে গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এসব ঘটনায় জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারসহ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দেওয়া ৯ দফা বাস্তবায়নের দাবি জানান তারা।
রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলন শেষে চলে গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১০ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে