খালিয়াজুরী উপজেলা বিএনপি নতুন সভাপতি স্বাধীন, সম্পাদক কেষ্টু

নেত্রকোনা প্রতিনিধি
মঙ্গলবার নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: রাজনীতি ডটকম

দীর্ঘ ১১ বছর পর উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা শাখা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সরাসরি নির্বাচনে আব্দুর রউফ স্বাধীন সভাপতি ও মাহবুবর রহমান কেষ্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) খালিয়াজুরী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও সাবেক আহ্বায়ক মাসুদ রানার সঞ্চালনায় দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। প্রধান বক্তা ছিলেন সহসাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। বিশেষ বক্তা ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খাঁন; জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক; জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার; জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সৈয়দ বজলুর রহমান পাঠান ও এস এম মনিরুজ্জামান দুদু; জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও খালিয়াজুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার; সাবেক সহসভাপতি ইমরান খান চৌধুরী; এবং সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী আব্দুর রউফ স্বাধীন ও আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক প্রার্থী ইদ্রিস আলী মোল্লা, মাহবুবুর রহমান কেষ্টু, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, আসিফুজ্জামান চৌধুরী উজ্জল, এরশাদুল আলম শাহীনসহ অন্যরা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে খালিয়াজুরী উপজেলার ছয় ইউনিয়নের প্রত্যেক ইউনিয়ন কমিটির ৭১ জন সদস্য সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।

নির্বাচনে ৪২৬ জন ভোটারের মধ্যে ৩১৭ ভোট পেয়ে আব্দুর রউফ স্বাধীন সভাপতি এবং ৯৮ ভোট পেয়ে মাহবুবর রহমান কেষ্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে