নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

আদালতের নিষেধাজ্ঞার কারণে এক দশকের বেশি সময় ধরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটী বাজারের ইজারা কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময়ের মধ্যে সরকার প্রায় ৫৭ লাখ টাকার বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে জেলা প্রশাসনের এক তদন্তে উঠে এসেছে।
জানা গেছে, ২০১৫ সালে বাজারের জমির মালিকানা নিয়ে নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে (মামলা নং-৩২/২০১৫) একটি দেওয়ানি মামলা দায়ের করেন স্থানীয় শাহ আলম গং। মামলার প্রেক্ষিতে আদালত বাজারটির ইজারা ডাকের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এরপর দীর্ঘদিন ধরে ইজারা কার্যক্রম স্থগিত থাকে।
তথ্য অনুযায়ী, বাঁশহাটী বাজারটি সরকারের পেরিফেরিভুক্ত এবং সেখানে ৩৪ শতক খাস জমি রয়েছে। ১৪০৮ বঙ্গাব্দ (২০০২ সাল) থেকে নান্দাইল উপজেলা পরিষদ বাজারটি ইজারা দিয়ে আসছিল। সর্বশেষ ১৪২২ বঙ্গাব্দে (২০১৫ সাল) ৫ লাখ ৫২ হাজার ৩০০ টাকায় বাজারটি ইজারা দেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, ইজারা বন্ধ থাকলেও কৌশলে প্রতিবছর বাজার থেকে খাস আদায়ের (সরকারি আদায়) কার্যক্রম চলছিল। অথচ ওই অর্থ সরকারি কোষাগারে জমা হওয়ার কোনো সুস্পষ্ট হিসাব পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, ২০১৮ সালে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর চিঠি দিয়ে বাজারটি ইজারা না হওয়ায় সরকারের আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরেন এবং খাস আদায়ের অনুমতি চান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌসুলির মতামত জানতে চান। তবে পরে এ বিষয়ে আইনগত মতামত নিতে গিয়ে দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়।
২০২১ সালে আদালত মূল মামলাটি খারিজ করে দেন। তবে বাদী শাহ আলম পুনরায় আরেকটি ছানি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত ইজারা কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেননি। তবুও বাঁশহাটী বাজারটি ১৪৩৩ বঙ্গাব্দের (২০২৬ সাল) ইজারা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
এদিকে, ২০২৫ সালে (১৪৩২ বঙ্গাব্দ) বাজারটি ইজারা তালিকায় না থাকলেও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার একটি চিঠির মাধ্যমে জনৈক বুলবুল ইসলামকে খাস আদায়ের দায়িত্ব দেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, খাস আদায় থেকে প্রায় ৮ লাখ টাকা আয় হলেও সরকারি কোষাগারে জমা হয়েছে মাত্র ৬৫ হাজার টাকা। তৎকালীন ইউএনও সারমিনা সাত্তার নান্দাইল থেকে বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। তাই এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
চলতি বছর বাজারটি ইজারা তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া প্রসঙ্গে উপজেলার বর্তমান ইউএনও ফাতেমা জান্নাত বলেন, “আইন কর্মকর্তার মতামত ইজারার পক্ষে না থাকায় বাজারটি ইজারা দেওয়া হয়নি।” তিনি জানান, গত বছর খাস আদায়ের বিষয়ে কোনো পূর্ণাঙ্গ নথি পাওয়া যায়নি, তবে ৬৫ হাজার টাকা জমার একটি স্লিপ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, “বাঁশহাটী বাজার সংক্রান্ত চলমান মামলাটি বাদী প্রত্যাহার করতে রাজি হয়েছেন। মামলা নিষ্পত্তি হলে বাজারটি ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে