নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

ময়মনসিংহ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে অটোরিকশা চার্জ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘোষপালা গ্রামের জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), শিশু কন্যা আনিকা আক্তার (৪) ও মোছা. ফাইজা (৬)।

নান্দাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে- অটোরিকশাচালক জামাল উদ্দিন নিজের বসতঘরেই অটোরিকশা চার্জ দিতেন। এদিন বিকেল সাড়ে ৩টার দিনে চার্জ দেওয়া অটোরিকশাটি ঘর থেকে বাইরে বের করতে যান তিনি। অসাবধানতায় অটোরিকশাটি বিদ্যুৎতায়িত হয়ে গেলে জামাল উদ্দিন বিদ্যুস্পৃষ্ট হন। এতে জামাল চিৎকার দিলে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। এ সময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ছেলে ও নাতিদের ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অপহরণ মামলায় যুবশক্তির কেন্দ্রীয় নেতাসহ ৫ জন কারাগারে

কারাগারে পাঠানোদের মধ্যে রয়েছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন। অন্য আসামিরা হলেন হাসিন ইসরাক মিম, আজমীর হোসেন ওরফে প্রেম এবং থানায় নেওয়ার পথে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আটক আরও দুই ব্যক্তি। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১৪ ঘণ্টা আগে

চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি— জলাবদ্ধতায় দুর্ভোগ, ভেঙেছে সড়ক

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। টানা বর্ষণ ও সকালের জোয়ারের প্রভাবে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও সড়ক ভেঙেছে, কোথাও গাছ উপড়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

১৮ ঘণ্টা আগে

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

জেলা প্রশাসন জানিয়েছে, আকবরশাহ, বিজয়নগর, শান্তিনগর, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, পাহাড়িকা, মিয়ার পাহাড়, মতিঝর্ণা, লালখান বাজারের পোড়া কলোনি, আমবাগান, উত্তর হালিশহরসহ একাধিক ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।

২ দিন আগে

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সদস্যদের গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির সদস্যদের (জেএসএস) গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

২ দিন আগে