ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রের ভোট কাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে বন্ধ হওয়া ময়মনসিংহ-৩ আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট আগামীকাল শনিবার। এ দিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

গত ৭ জানুয়ারি ভোট চলাকালে ওই কেন্দ্রে দুর্বৃত্ত এসে একটি কক্ষ থেকে একটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা।

ইসি জানায়, বিকেল সোয়া ৪টার দিকে আরও লোকজন এসে কেন্দ্রে হামলা ও ভাঙচুর করে পাঁচটি ব্যালট বাক্সসহ ছিনতাই করে নিয়ে যায়। কেন্দ্র থেকে বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। পরে কেন্দ্রটির ভোট বাতিল করা হয়।

এ আসনে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি ভোট পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। সেখানে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। ব্যবধানটি কম হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রে আবার ভোটগ্রহণ হবে।

ভোটে এগিয়ে থাকা নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। পপি ২০২২ সালের শেষ দিকে আওয়ামী লীগের গৌরীপুর উপজেলা সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। তার শ্বশুর অ্যাডভোকেট জহিরুল হক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

পপির নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলিয়ে আসছেন। দলের মনোনয়ন না পেয়ে পরিবহন মালিক সমিতির এ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১২ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে