নেত্রকোনা প্রতিনিধি

মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম। পরে সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেয় মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম।
স্মারকলিপিতে বলা হয়েছে, ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল (২৬২/২৬১ ও ২৬৪/২৬৩) ট্রেনটি গত বছরের ২৮ ডিসেম্বর থেকে চলাচল বন্ধ রয়েছে। এই ট্রেনটি দিয়ে ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার হাওরের মাছসহ অন্যান্য পণ্য পরিবহন করা হয়। এই এলাকার মানুষজনও যাতায়াত করেন। ট্রেনটি বন্ধ থাকায় এ অঞ্চলের হাজার হাজার সাধারণ মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামনে ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব ও ঈদযাত্রা সহজ করার লক্ষ্যে ঈদের আগেই ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেনটি চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে স্মারকলিপিতে।
মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. আল হেলাল তালুকদার বলেন, ঈদযাত্রাকে আনন্দময় করে তুলতে মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি চালু করা সময়ের দাবি। আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনারা শিগগিরই ট্রেনটি পুনরায় চালুর ব্যবস্থা নেবেন। সাধারণ মানুষের অসম দুর্ভোগ লাঘবে ট্রেনটি ঈদের আগেই চালু করবেন। দাবি পূরণ না হলে ঈদের আগে আমরা আরও ব্যাপক কর্মসূচি গ্রহণ করব।
এর আগে গত ২১ মার্চ শুক্রবার মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি বন্ধ রাখার প্রতিবাদে এবং ফের চালুর দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১৯ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে