জামালপুরে ট্রাকচাপায় শিক্ষকসহ তিনজনের প্রাণহানি

জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরের টিউবওয়েলপাড় ত্রিমোড়ে ট্রাকচাপায় শিক্ষকসহ অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে৷ এতে আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার কাপাশাহাটিয়া এলাকায় জয়দর হোসেনের ছেলে রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।

স্থানীয়রা জানান, সকালে যাত্রী নিয়ে কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। পথে টিউবওয়েলপাড় ত্রিমোড়ে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক রুকন। এসময় গুরুতর আহত হন অটোরিকশার দুই যাত্রী। এ অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মো. আতিক বলেন, ট্রাকটি জব্দ করা যায়নি। অটোরিকশাটি থানায় আনা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১০ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে