ডেস্ক, রাজনীতি ডটকম

‘লাখো তরুণের বাংলাদেশ, আবু সাঈদের বাংলাদেশ’ গানে মুখরিত হয়েছে ময়মনসিংহ নগরী। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে সুসজ্জিত ট্রাকে সংগীতশিল্পীরা ময়মনসিংহ সদর উপজেলা থেকে সংগীত পরিবেশন শুরু করে দুপুরে জেলা পরিষদের সামনে এসে পৌঁছান।
এ সময় জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বসাধারণের উপস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে বিভাগীয় নগরীতে সংগীতানুষ্ঠান উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
মহাপরিচালক তার বক্তব্যে বলেন, ভ্রাম্যমাণ এ সংগীতানুষ্ঠান ময়মনসিংহের মানুষের মাঝে তারুণ্যের জয়গান পৌঁছে দিচ্ছে।
শিল্পীরা তাদের গানে নতুন বাংলাদেশ গড়তে তরুণ সমাজের ত্যাগ-তিতিক্ষা ও স্বপ্নের কথা তুলে ধরছেন।
জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, সহকারী তথ্য অফিসার রুকুনুজ্জামানসহ সকল কর্মকর্তা-কর্মচারী উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।
এরপর জেলা প্রশাসন কমপ্লেক্স হয়ে ভ্রাম্যমাণ লাল-সবুজ ট্রাকে সংগীতদল নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর, কাঁচিঝুলি মোড়, ব্রিজ মোড়, টাঙ্গাইল বাসস্ট্যান্ড, খাগডহর, রহমতপুর বাইপাস, ত্রিশাল বাসস্ট্যান্ড, ঢাকা বাইপাস, দীঘারকান্দাসহ নগরীর বিভিন্ন জনবহুল স্থানে দিনব্যাপী তারুণ্যের গান পরিবেশনকালে জনমনে ব্যাপক উদ্দীপনা সঞ্চার হয়।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে