পূর্বধলায় কাঁচা ঘাস খেয়ে মারা গেল ২৬ গরু

নেত্রকোনা প্রতিনিধি

জেলার পূর্বধলা উপজেলায় কাঁচা ঘাস খেয়ে একে একে ২৬টি গরুর মারা গেছে। রোব ও সোমবার (৯, ১০ জুন) দুদিনে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযীদ অ্যাগ্রো ফার্মে গরুগুলো মারা যায়।

এ ছাড়া বেশ কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। ফলে মারা যাওয়া গরুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় এই খামারি।

খামারের মালিক জাহেরুল ইসলাম জানান, শনিবার (৮ জুন) সন্ধ্যার দিকে নেপিয়ার কাঁচা সবুজ ঘাস খাওয়ানোর পরই তার গরুগুলো একে একে অসুস্থ হয়ে পড়ে এবং শনিবার থেকে বুধবার (১২ জুন) পর্যন্ত ২৬টি ষাঁড় গরু মারা গেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গরুগুলো আসন্ন কোরবানি সময় বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিল।

এ ব্যাপারে পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার জানান, বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে। তারা ঘাসের নমুনা সংগ্রহ করছেন। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে।

এ ব্যাপারে খামারির সঙ্গে আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়াসহ খোঁজখবর রাখছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১০ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে