মাছ চুরি মামলায় ২ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

নেত্রকোনা প্রতিনিধি
হ্যান্ড ট্রলিতে করে মাছ বোঝাই করে নিয়ে যাওয়ার সময় মাছ জব্দ করে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: রাজনীতি ডটকম

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ফিশারির মাছ চুরি মামলায় দুই ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া মাছ জব্দ করা হয়। এ ঘটনায় ওই দুই ছাত্রদল নেতাসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে খালিয়াজুরী থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে হ্যান্ড ট্রলিতে করে মাছ বোঝাই করে নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন— ৩ নম্বর খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সাব্বির ইবনে মাসুম (২৭), সাংগঠনিক সম্পাদক আজহারুল আলম সাগর (২৮) এবং স্থানীয় ফুল মিয়ার ছেলে রাহিমুল মিয়া (২৪)। তারা সবাই উপজেলা সদরের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় ছাত্রদল নেতা সাব্বির ইবনে মাসুম ও আজহারুল ইসলাম সাগরসহ ১৬ জনের নামে মামলা হয়েছে। খালিয়াজুরী থানায় মামলাটি দায়ের করেছেন উপজেলার নগর ইউনিয়নের চেলাপায়া বিলের ইজারাদার মো. পারভেজ চৌধুরী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নগর ইউনিয়নে বাদীর ইজারা নেওয়া চেলাপায়া ফিশারিতে গিয়ে আসামিরা গালাগাল করতে শুরু করেন। বাধা দিলে তারা বাদীকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে নগদ ১৭ হাজার টাকা ছাড়াও আইড়, বোয়াল, গজারসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ নিয়ে যান। এসব মাছের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ১২ হাজার টাকা।

এজাহারে আরও বলা হয়, মঙ্গলবার সকালে মাছ বোঝাই করে হ্যান্ড ট্রলিতে করে মদন উপজেলার দিকে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশে খবর দেন বাদী। পরে খালিয়াজুরী-মদন সড়কের নূরপুর বোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাছগুলো জব্দ ও ট্রলির সঙ্গে থাকা তিনজনকে আটক করে খালিয়াজুরী থানা পুলিশ।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন বলেন, ঘটনাটি আমরা জেনেছি। কোনো চাঁদাবাজ, চোর, বাটপারের স্থান ছাত্রদলে হবে না। এ ঘটনায় দুই পদধারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে