বহিরাগতদের হামলার পর বাকৃবি বন্ধ ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি
রোববার সন্ধ্যার পর বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা করে বহিরাগতরা। ছবি: সংগৃহীত

‘সমন্বিত ডিগ্রি’র দাবিতে শিক্ষকদের অবরুদ্ধ করার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাতে জরুরি সিন্ডিকেট বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়। বাকৃবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মুজিবর বলেন, বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয় খোলা রাখার বাস্তবতা নেই। শিক্ষার্থীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সকাল থেকেই উত্তাল ছিল বাকৃবি ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা বিএসসি ইন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি নামে সমন্বিত ডিগ্রির দাবি করে আসছেন দীর্ঘ দিন ধরে। এর পরিপ্রেক্ষিতে রোববার সকালে বসে একাডেমিক কাউন্সিলের সভা।

ওই সভায় শিক্ষকরা সমন্বিত ডিগ্রির পাশাপাশি পশুপালন ও ভেটেরিনারি ডিগ্রিও আলাদাভাবে চালু রাখার সিদ্ধান্ত নিলে তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা উপাচার্যসহ একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত দুই শতাধিক শিক্ষককে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তালা দিয়ে অবরুদ্ধ করেন।

এ ঘটনা নিয়ে রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু। এ সময় বহিরাগত একদল ব্যক্তি শিক্ষার্থীদের ওপর লাঠি হাতে হামলা চালায়।

হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষই। তারা শিক্ষার্থীদের ওপর হামলার পর জয়নুল আবেদিন মিলনায়তনের তালা খুলে অবরুদ্ধ শিক্ষকদের বের করে দেয়।

এ ঘটনার পর রাত সাড়ে ৯টায় অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা আয়োজন করে বাকৃবি কর্তৃপক্ষ। সে বৈঠকেই ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত হয়।

বাকৃবি প্রশাসন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্ব দিয়েছে বলে জানান অধ্যাপক মুজিবর

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে