নেত্রকোনা প্রতিনিধি

নাশকতার অভিযোগে করা মামলায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে জেলার মোক্তারপাড়া এলাকায় নিজ বাসা থেকে নেত্রকোনা মডেল থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নেত্রকোনা জেলা আওয়ামী লীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত নেত্রকোনার ১০টি থানায় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৫৩টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় পাঁচ হাজার। গাজী মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গাজী মোজাম্মেল হোসেন টুকুর নামে নাশকতা ও বিস্ফোরক আইনের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে পাঠানো হয়।
এদিকে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান চৌধুরীকে সোমবার দিবাগত রাত ১টার দিকে বোয়ালী গ্রামের নিজ বাড়ি থেকে নেত্রকোনা ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১৯ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে