মুন্সীগঞ্জে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর প্রচারে হামলা, ককটেল-গুলি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-৩ (সদর) আসনের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় ফুটবল প্রতীকের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ককটেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে বাধা দিয়েছে প্রতিপক্ষ ধানের শীষ প্রার্থীর সমর্থকরা। এর জের ধরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনার ঘটনার সূত্রপাত হয়। যা থেমে থেমে দুপুর পর্যন্ত অব্যাহত আছে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সীকান্দি এলাকায় ভোট চাইতে যান। এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন সমর্থক স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন ককটেল নিয়ে হামলা করে। এ খবর ছড়িয়ে পড়লে ফুটবল প্রতীকের সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে গেলে কৃষি জমিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের পূর্ব বিরোধ ছিল। নির্বাচন ঘনিয়ে আসতেই আবার তারা এলাকায় সক্রিয় হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মানচিত্র ঠিক থাকবে, শুধু চেহারা পাল্টে দিতে চাই: শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান বলেন, “চব্বিশ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা ও যুবকদের ভূমিকার কাছে আমরা ঋণী। তাঁদের হাত ধরেই আমরা আজ এখানে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশ যুবকদের হাত ধরে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও আপনাদের হাত ধরেই এগিয়ে যাবে।”

৯ ঘণ্টা আগে

চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) জেটি বিদেশি কোম্পানিকে ইজারা বা দেওয়াসহ চার দাবিতে আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

১০ ঘণ্টা আগে

জামায়াতের মধ্যে আমেরিকার টিপস ঢুকে গেছে: চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী এখন আর ইসলামের মধ্যে নেই। তাদের কার্যক্রমে আর ইসলাম দেখা যায় না। তাদের ভেতরে আমেরিকার টিপস ঢুকে গেছে।

১০ ঘণ্টা আগে

আমিও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির

জামায়াত আমির বলেন, ‘আমি বিশ্বাস করি, এখানে অনেক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান রয়েছেন। আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার ভাই জীবন দিয়েছেন, কিন্তু বর্তমান অবস্থায় এমন বাংলাদেশের চিত্র দেখলে হয়তো তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না।’

১১ ঘণ্টা আগে