টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে টানা চার দিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।

শার্শা উপজেলা বাগআঁচড়া উজ্জলপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। জানাজানি হলে মঙ্গলবার (২০ মে) শার্শা থানায় হাজির ওই শিশুর মা বাদী হয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

ধর্ষণে অভিযুক্ত সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

শিশুটির মা জানান, কাজের জন্য তিনি ও তার স্বামী সকালেই ঘর থেকে বেরিয়ে যান। অন্যদিকে সিরাজুলের স্ত্রী এক সপ্তাহ হলো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। এই সুযোগে সিরাজুল চার দিন ধরে শিশুটিকে টাকার লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছে।

শিশুটির মা আরও জানান, গত শুক্রবার দুপুরে শিশুটিকে আবারও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন সিরাজুল। তার আরেক মেয়ে ঘটনাটি দেখতে পেলে মাকে জানিয়ে দেয়। পরে জিজ্ঞাসা করলে ভুক্তভোগী শিশুটি ধর্ষণের কথা স্বীকার করে। স্থানীয় মোড়ল-মাতব্বরদের জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে মঙ্গলবার বিকেলে থানায় অভিযোগ করেছেন তিনি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তার আশ্বাস দিয়ে থানায় আস বলেছিলাম। মেয়েটির মা থানায় এসে ধর্ষণের লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি মামলা আকারে গ্রহণের প্রক্রিয়া এবং অভিযুক্ত সিরাজুলকে আটকের চেষ্টা চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

২ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে